প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় লোকনাথ নাসিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টার নামে একটি বেসরকারী হাসপাতালে পারুল খাতুন (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আজ রোববার(৭জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।তবে ঘটনার পর থেকে তোপের মুখে পড়ে পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পারুল খাতুন আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আবু হানিফের স্ত্রী।
নিহতের ছোটভাবি মিনা খাতুন বলেন, তার ননদের তিনটা মেয়ে তিনটা আছে। বড় মেয়ে সাদিয়া স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্রী বোন তাবাচ্ছুম(৯) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে আফরিনের বয়স ৫বছর। গতকাল শনিবার(৬জুন) সকালে তার ননদের প্রসব বেদনা উঠলে তাকে লোকনাথ নাসিং হোমে ভর্তি করা হয়। আজ রোববার দুপুরে সিজারের মাধ্যমে সেখানে একটি পুত্রসন্তান জন্ম নেয়। সন্ধার পরে তার ননদের অবস্তা খারাপ হতে থাকে ওই সময় কর্তৃপক্ষ তার অবস্তা বেগতিক দেখে তাকে অন্য ক্লিনিকে হস্তান্তরের চেষ্টা করলে সেখানে মারা যায় ননদ পারুল । চিকিৎসকের ভুলে এই হয়েছে বলে তিনি দাবী করেন। তবে সদ্য প্রসুত নবজাতক ছেলে সুস্থ আছে বলে জানান তিনি।
পারুলের বাবা আজিত খাঁ বলেন, মেয়ের তিন নাম্বার সিজারের ঝুঁকি থাকার কারণে তিনি আগেই ক্লিনিক কর্তৃপক্ষের সাথে পরামর্শ করেন। কিন্তু ক্লিনিক মালিক পুলক পাল তাকে অবিজ্ঞ সার্জন আছে বলে আশ্বাস দেন। কিন্তু ভুল চিকিৎসার কারনে অতিরক্ত ক্ষরনে তার মৃত্যু হয়েছে। এই হত্যার কান্ডের বিচার দাবী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি ।
পারুলের বড় মেয়ে সাদিয়া(১৪) জানায়, গতকাল সকালে মাকে এখানে ভর্তি করেন। আজ বোরবার দুপুর ২টার দিকে ইমরান হোসেন নামে এক চিকিৎসক সিজার করেন। সন্ধ্যার পর তার মা মারা যায়। মাকে ওই ডাক্তার মেরে ফেলেছে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয়রা জানায়, লোকনাথ নাসিং হোম এখন মৃত্যু কূপে পরিনত হয়েছে। প্রতিবছর এখানে অপচিকিৎসার স্বীকার হয়ে কোন কোন প্রসূত মা মারা যায়। এ পর্যান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মাঝে মাঝে ক্লিনিকে ঝটিকা অভিযানে ক্লিনিক বন্ধ হলেও অদৃশ্য কারনে তা আবার খুলে যায়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.আব্দুস সালাম বলেন,আমি ছুটিতে ঢাকায় আছি। ডাক্তার ফরহাদ জামিল বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নিবে।
জানতে চেয়ে এবিষয়ে লোকনাথ নাসিং হোম এন্ড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক পুলক কুমার পালের সাথে একাধিকবার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
https://satnadee.com/