পাইকগাছা প্রতিবেদক: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর খুলনা পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেন্দ্রের মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও অকৃত্রিম ভালোবাসার আবহবহে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, নূর-ই-রওশন, গোলাম মোস্তফা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস। এছাড়া কর্মচারীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন হিসাব রক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ এবং আহসান হাবিব। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি একেএম শফিকুল আলম রুবেলের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।সভাপতির বক্তব্যে কেন্দ্র প্রধান ড. আজহার আলী বলেন, “ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল দীর্ঘ প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সাথে এই কেন্দ্রে কাজ করেছেন। লোনাপানি কেন্দ্রের সামগ্রিক গবেষণা কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানকার দীর্ঘ অভিজ্ঞতা তাঁর পরবর্তী কর্মস্থলকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করবে বলে আমরা বিশ্বাস করি।” এ সময় তিনি বিদায়ী বিজ্ঞানী ও কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।