প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিবেদক : পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। সভাটিউপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ওসি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পৌর সভাপতি আসলাম পারভেজ, জামায়াতের উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, বুলবুল আহম্মদ, মোর্তজা জামান আলমগীর, অধ্যক্ষ মোঃ আজহার আলী, প্রভাষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, আজিজুল ইসলাম লাভলু, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, আলাউদ্দিন রাজা, প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পূর্ণ চন্দ্র মন্ডল, রিপোর্টাস ইউনিটির সেক্রেটারি আসাদুল ইসলাম বক্তৃতা করেন এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। সভায় মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ ও প্রতিকার, লোডশেডিং, যানজট, মোবাইল জুয়া, বাল্যবিবাহ, এইচএসসি পরীক্ষা, চুরি, ছিনতাই, সহ বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
https://satnadee.com/