প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ

পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন ছাত্রীদের বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পী। ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: মো: আবদুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্রীদের অধ্যবসায়ী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরবর্তীতে একাদশ শ্রেণীর নবীন ছাত্রীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নবীনবরণ ও ক্লাস উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
https://satnadee.com/