প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছার গাইপুরের নতুন বাজার বাইপাস সড়ক ঘেষা রেকর্ডীয় জমি ভিপি ডিসিআর দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । ইজারা বাতিল করে ভুক্তভোগী ঘোষ পরিবারের নামে ইজারা দেবার দাবিতে ঘটনাস্থলে মঙ্গলবার বেলা ১১ টায় এলাকাবাসি এ কর্মসূচি পালন করেন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় মানববন্ধন কর্মসূচি'তে ভুক্তভোগী পরিবারসহ বক্তারা জানান,স্থানীয় ঘোষ পরিবার পূর্বপুরু ধরে প্রায় দেড়শো বছর গোপালপুর মৌজার বাগানবাড়ীর এ জমি ভোগদখল করে আসছে। এমনকি বর্তমান জরিপে ওয়ারেশদের নামে রেকর্ড ও খাজনাও পরিশোধ আছে।
বক্তারা অভিযোগ করেন ভূমি দালালদের সহযোগিতায় বহিরাগতদের নামে উপজেলা ভূমি অফিস বিভিন্ন ব্যক্তি'র নামে ইজারা দেওয়া হয়েছে। যা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সর্বশেষ মানববন্ধন হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ,মোস্তফা মোড়ল, প্রভাষক আবু সালে মোহাম্মদ ইকবাল, লিপটন সরদার, ব্যবসায়ী নেতা অশোক কুমার ঘোষ, সৌগত ঘোষ সোহাগ, ইউপি সদস্য আবু হাসান ও মশিউর রহমান মিলন, সন্তোষ সরকার, অসীম ঘোষ, আবুল হোসেন গাজী, জামশেদ সরদার, সায়েদ আলী বাবলা, মশিয়ার রহমান, শংকর ঘোষ, বিশ্বজিৎ অধিকারী ও যতীন্দ্রনাথ কর্মকারসহ অনেকে।
https://satnadee.com/