মো মোকলেছুর রহমান, কালিগঞ্জ, প্রতিনিধি;১৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ৬ নং নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
নলতা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেসুর রহমানের সঞ্চালনায় বাদ মাগরিব এ দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম ওসমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর ইসলাম, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন , আরো উপস্থিত ছিলেন, ভাড়াশিমলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রমজান হোসেন, দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম, জাতীয় দ্য ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক আবুল কালাম বিন আকবর প্রমূখ। দোয়া অনুষ্ঠানে অতিথি রোকনুজ্জামান বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ উল্লাস না করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি, যাতে দেশনেত্রী পরকালে শান্তি পান। আমরা তার মাগফিরাত কামনা করি। এই অনুপ্রেরণাকে মাথায় রেখে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার সকল কার্যক্রমে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইয়াসির আরাফাত।শেষে উপস্থিত নেতাকর্মী মুসল্লী ও জনসাধারণের মাঝে তাবারক বিতরণ করা হয়।