দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৪০
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

নলতায় এক শিবির কর্মীকে জবাই করে হত্যা চেষ্টা

কর্তৃক mirkhairul.news মার্চ ১১, ২০২৫
মার্চ ১১, ২০২৫ ০ কমেন্ট 400 ভিউস

 

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জের নলতার ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র শিবির কর্মী খাগড়াছড়ি সাইফুল ইসলামকে (১৭) জবাই করে হত্যা করা চেষ্টা করেছে একই গ্রামের আওয়ামী লীগের দোসর রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত ছাত্রলীগ নেতা অমিত পাড় (১৯)।

ঘটনাটি আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশে ঘটে।

আহত সাইফুলকেপ্রথমে নলতা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সন্ধ্যায় ইন্দ্রনগর হুসাইনিয়া জামে মসজিদ থেকে ইফতার করে নামায শেষে শিবির কর্মী সাইফুল বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছাত্রলীগ নেতা অমিত রাস্তায় তাকে একা পেয়ে পিছনদিক থেকে জাপটে ধরে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এসময় সাইফুলের চিৎকারে স্থানীয়রা এলে অমিত পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, রেজাউল পাড়ের পুত্র অমিত পাড় একজন মাদকাসক্ত ও ছাত্রলীগ নেতা । এলাকায় তার বিভিন্ন উশৃংখলায় এলাকাবাসী অতিষ্ঠ। তাকে ধরে আইনের আওতায় না নিলে তার উশৃংখলার পরিমান আরো বেড়ে যাবে।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ইন্দ্রনগর গ্রামের আওয়ামী লীগের দোসর মার্ডারসহ একাধীক মামলার আসামী রেজাউল ইসলাম পাড়ের ছেলে অমিত পাড় মাদকাসক্ত হয়ে সাইফুল ইসলাম নামের এক শিবির কে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। সাইফুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে অমিত পালিয়ে যায়। তিনি আরো বলেন, আওয়ামীলীগ শাসনামলে রেজাউল পাড়, তার বড় পুত্র জনি পাড় ও ছোট পুত্র অমিত পাড় এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসীদের অতিষ্ঠ করে তোলে। আওয়ামী লীগের সাথে জড়িত থাকায় এলাকার লোকজন তাদের কিছু বলতে সাহস পেতো না। বর্তমানের তারা সেই অভ্যাস চালু রেখেছে। এখনই তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা না নিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হাফিজুর রহমান জানান, ইফতারের পর নলতার ইন্দ্রনগর গ্রামে এক শিবির কর্মী কে জবাই করে হত্যা চেষ্টার বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পরবর্তী পোস্ট
প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting