প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক ঃ দোকান ভাড়ার পাওনা টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে ভাড়াটিয়ারা। এসময় তারা নগদ টাকা ও হাতের ব্যাসলেট ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওই ব্যাবসায়ীর। সোমবার রাত ৯দিকে সুন্দরবন টেক্সটাইল মিল এলাকায় হামলার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাবসায়ীর নাম শেখ আহসান হাবিব (৩৮)। তিনি সদর উপজেলার মাগুরা এলাকার হবিবুর রহমান হাবিবের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আহসান হাবিব বলেন, সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে সুন্দরবন টেক্সটাইল মিলের বিপরীত পাশে শেখ মার্কেট রয়েছে। বছর দুই আগে তার নিজের ঘর ভাড়া দেন। একটা দোকান বিএনপি অফিস হিসেবে আজাদ ভাড়া নেয় ওপরটি নেয় বাবু কসাই। এরপর থেকে ঠিকমত ভাড়া দিত না তারা ।বার বার ভাড়া চাইতে গেলে তারা গালিগালাচ করত বলে অভিযোগ তাদের ।
সোমবার রাত ৯টার দিকে তার মামাতো ভাই সাইফ ও আবরার ভাড়া চাইতে যায়। ওই সময় আজাদ ও বাবু তাদের গালিগালাচ করতে থাকে ।এরপর ঘটনাটি তাকে জানালে তিনি দোকানে গেলে তারা ৫/৬জন মিলে লোহাড় রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকতে । এক পর্যায়ে তারা কাছে থাকা নগদ ৫০হাজার টাকা ও ২৫হাজার টাকা মুল্যের রুপার ব্যসলেট ছিনিয়ে নেয় বলে অভিযেগ করেন তিনি।এরপর মামাতো ভাইরা তাকে উদ্ধার কর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://satnadee.com/