প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ওমর ফারুক মুকুল, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, মোহনা টিভির সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সভায় দেশের সকল সেক্টরের উৎপাদন বৃদ্ধি, উপকারভোগীদের প্রশিক্ষন প্রদান ও দক্ষ কর্মী তৈরি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
https://satnadee.com/