মোমিনুর রহমান, দেবহাটা থেকে: দেবহাটায় ৩০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুই নভেম্বর ভোরে চরশ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
দেবহাটা থানার এসআই মো. বেলায়েত হোসেন জানান,পল্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।