প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক সভা

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মণ্ডপগুলোর নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্য দেন দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি অসীম কুমার ঘোষ, পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব জোনালের এজিএম আল আমীন হোসেন, ফায়ার সার্ভিসের লিডার কলিমউদ্দিন, বিজিবি প্রতিনিধি, আনসার ভিডিপির প্রতিনিধি নুর হোসেন প্রমুখ। সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়। এছাড়াও পূজা উৎযাপনকালে চুরি, ডাকাতি, মাদক সহজ সকল অপরাধ দমন করতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মন্ডপগুলোতে সিসিটিভি স্থাপন, বিকল্প বিদ্যুৎ এ-র নিশ্চিত করা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়ে।
https://satnadee.com/