নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভুতি অভুযোগ এনে সাতক্ষীরার দেবহাটায় দুই দফা পিটিয়ে শামীম নামে এক যুবককে হত্যা মামলায় সাদিকুল ইসলাম (৩৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯নভেম্বর) দুপুরে তাকে দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাদিকুল ইসলাম একই এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, দেবহাটায় আলোচিত শামিম হত্যা মামলা তদন্তপ্রাপ্ত আসামী হিসাবে জামায়াত নেতা সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।