প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: 'শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের ২জন সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী ও হারুন অর রশিদ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল।
মোহনা টিভির সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সখিপুর সরকারী কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মুহাসিন আলী, কেবিএ কলেজের সহযোগী অধ্যাপক আবু তালেব, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সমাজ পরিবর্তনের প্রধান কারিগর।
একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মানউন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে এবং প্রশাসন সবসময় শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকবে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
https://satnadee.com/