নিজস্ব প্রতিবেদক : দেবহাটা উপজেলার সখিপুর এলাকা থেকে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিল সহ কবির হোসেন(৩৯) নামে একজনকে আটক করেছে র্যাব । আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় । আটক হওয়া কবির হোসেন দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের নওসের আলী সরদারের ছেলে । বিকালে এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানায় র্যাব ।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) যায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের একটি বড় চালান পারপার হচ্ছে এমন খবর পেয়ে সাতক্ষীরা র্যাব -৬ এর একটি টিম দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে । এসময় ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিল সহ কবির হোসেনকে আটক করা হয়।আটককৃত আসামিকে দেবহাটা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।