মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতে বিশাল র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এবং র্যালি শেষে সামাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফি ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল ইসলাম , দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু, বিএনপি নেতা প্রভাষক আবু তালেব মোল্ল্যা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন হোসেন আবির, শ্রমীক দলের সাবেক আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব আসাদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত আলী, সাধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু, দেবহাটা উপজেলা জাসসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক ইয়াছিন আলী, উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, সরকারি খান বাহদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি রুন্টি দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু প্রমুখ।