লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পট গান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পারুলিয়া ইউনিয়ন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) আকরাম ফারুকের নেতৃত্বে খেজুরবাড়িয়া বিএম কলেজ প্রাঙ্গণে খেজুরবাড়িয়া গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি শাফিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নবাব আলি। চাইল্ড প্রোটেকশন অ্যান্ড অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানেঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক সালেহিন, শাহিন ইসলাম, ফয়সাল, সুমাইয়া ও সারমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের কুফলের ক্ষতিকর দিক এবং প্রতিকারের উপায়গুলো ফুটিয়ে তোলেন। খেজুরবাড়িয়া এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন ।