দেবহাটা প্রতিনিধি :দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ অগাস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ইন্সট্রাক্টর ইউপিইটিসি মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মাহমুদ, দেবহাটা থানার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইলমাল, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, সরকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনুপ কুমার পাল প্রমুখ। এই সময় পত্রিব কুরআন তেলোয়াত, গীতা পাঠ, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত সহ নজরুলের জীবনী নিয়ে আলোচনা করা হয়।