প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্দেশনায় সাতক্ষীরা দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকাল ১০টায় সখিপুর বাজারের পাশে সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত "ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ" উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সখিপুর বাজারের মাছ বাজার, কাচা বাজার, মুরগি পট্টি, বাজার জামে মসজিদ, প্রাইমারি স্কুলসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ ইয়াকুব আলী, সাধারন সম্পাদক আফছার আলীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজের বাড়ির আঙিনাসহ আশেপাশের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
বক্তারা বলেন, আসুন নিজের আঙিনা পরিষ্কার রাখি এবং ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলি। এই অনুষ্টানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
https://satnadee.com/