প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের শোক

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাছুম খান চৌধুরী স্ত্রী নাছিমা খাতুন এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হীরন কুমার মন্ডল, মহিউদ্দিন আহমেদ লাল্টু, আশরাফুল ইসলাম বাদল,বজলুর রহমান, তাসকিন আহমেদ শাওন প্রমুখ।
জামাত নেতা মাছুম খান চৌধুরীর স্ত্রী নাছিমা খাতুন চৌধুরী (৫০) রবিবার ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসার পর তার শরীরের অবস্থা খারাপ হওয়ার পরে গত ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্লীস হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর আসর নামাজ বাদ নাছিমা খাতুন চৌধুরী মৃত্যু বরণ করে।
২ ছেলে ও ১ মেয়ে এবং স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার ২৮ সেপ্টেম্বর জোহর নামাজ বাদ মরহুমা নাছিমা খাতুন চৌধুরীর নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
https://satnadee.com/