কাদের মহিউদ্দীন: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের আল-খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার, বিকাল ৫টায় মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সংস্থার অফিস চত্বর থেকে শুরু হয়ে সাংবাড়িয়া, কাজিবাড়ী, দেবীশহর ফুলতলা হয়ে গাজীরহাট বাজারে এসে র্যালীটি পথসভার মাধ্যমে শেষ হয়। উক্ত পথসভায় আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি তাজউদ্দীনের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর হাবিবুল্লা বাশার, নওয়াপাড়া ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ফেয়ার মিশন রামনাথপুর শাখার সভাপতি আসাদুজ্জামান, মাওঃ ইব্রাহীম খলিল, মিজানুর রহমান মন্টু, গোলাম রহমান, আকবার আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন প্রত্যেক পিতামাতাকে সন্তানরা যাতে মাদকাশক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তত্ত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান।