আলমগীর হোসেন সাতক্ষীরা থেকে : তালা উপজেলার পাটকেলঘাটা থানা মসজিদের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাসুমকে দুর্নীতির অভিযোগে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি মসজিদ পরিচালনা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মাসুম তালা উপজেলার মাগুরাডাঙ্গা এলাকার মৃত শেখ মহাসিন আলীর ছেলে।
নাম না জাননোর শর্তে মসজিদ কমিটির একাধিক সদস্য জানান, বিভিন্ন আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে অসঙ্গতির অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ আল মাসুমকে সেক্রেটারি পদ থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ সংক্রান্ত অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আপন মামা শহিদুল ইসলামের বাড়ি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।
মাসুমের মামা ও কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিস্নিপাল শহিদুল ইসলাম জানান, মাসুম একসময় তিনি সহ সাত/ আট জন নিকট আত্মীর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসৎ করে গ্রীন বাংলা নামের গাড়ি নামিয়েছিল । এরপর সেই টাকা ফেরত না দিয়ে নিজেই সমুদয় টাকা আত্মসাৎ করেছে । এছাড়া মিথ্যার আশ্রয় নিয়ে তার বাড়িটি অবৈধ ভাবে বাড়ি দখল করে আছে। বর্তমানে তার বাড়ি টাকে নিজের বাড়ি বলে এলাকায় প্রচার দেয় বলে অভিযোগ করেন তিনি ।
অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ আল মাসুম জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত বিরোধের জের ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।