নিজস্ব প্রতিবেদক :ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদে ইউপি সচিব হিসেবে মাসুদ করিমের পদায়নকে কেন্দ্র করে ঘুষ ও বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে । এঘটনায় গোটা সভার এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এই পদায়নের জন্য প্রায় ১০ লাখ টাকা লেনদেন হয়েছে । তবে এ ঘুষ লেনদেনে বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সচিব মাসুদ করিম।এ বিষয়ে তিনি মন্তব্য না করেই বলেন আপনারা তো সব জানেন কিভাবে বদলী হয় ।
স্থানীয় একটি সূত্রের দাবি, ইউপি সচিবদের বদলি ও পদায়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।তারা অর্থের বিনিময়ে পছন্দের কর্মস্থলে পদায়ন দেওয়া হচ্ছে এবং এ প্রক্রিয়ায় কিছু প্রশাসনিক কর্মকর্তার নামও বিভিন্ন মহলে আলোচিত রয়েছে ।
তবে মাসুদ করিমের পদায়ন কীভাবে হলো, বদলি প্রক্রিয়ায় কারা ভূমিকা রেখেছে, ঘুষের অর্থ কারা গ্রহণ করেছে? এসব প্রশ্নের উত্তর জানতে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা ।
ঘুষ বানিজ্য বন্ধে তারা দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন ।