
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে শহীদ আমানউল্লাহর স্মরণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দরগাহপুর ইউনিয়ন সভাপতি ডা. বুলবুল আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তাদের আদর্শ ধারণ করে সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি প্রফেসর শাহজান আলী।
এছাড়াও বক্তব্য রাখেন দরগাহপুর ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর আব্দুল গনি,সেক্রেটারি মাওলানা জাকির হোসেন ইসলামী ছাত্রশিবির আশাশুনি উপজেলা উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি ফয়সাল আহমেদ, দরগাহপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ, মোহসিন আরাফাত এবং দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আতিয়ার রহমান।
শেষে শহীদ আমানউল্লাহসহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।