শাহীন বিশ্বাস:সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গণসংযোগ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন। এবারের ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জনের নাম বেশি আলোচনায় এসেছেন। তারা হলেন, নগরঘাটা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি।
মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও জনকল্যাণ মূলক রাজনীতির পক্ষের শক্তি চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিপু, নগরঘাটা ইউনিয়ন (বিএনপির) সভাপতি মহব্বত আলী সরদার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সদস্য ইবাদুল ইসলাম। সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা। স্থানীয়দের ভাষ্য , এবার নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ত্রিমুখী লড়াই।
এক সাক্ষাৎকারে কামরুজ্জামান লিপু বলেন, বিগত দিনে আমি চেয়ারম্যান ছিলাম । জনগন আমাকে দেখছে ।আমার ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে আবারো কাজ করতে চাই।
মনিরুল ইসলাম মনি বলেন,নির্বাচন করার জন্য প্রতেকটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি, লিফলেট বিতরন সেই সাথে মানুষের সাথে কথা বলছি আমাকে যদি ভোট দিয়ে জনগণ পাশ করায় তাহলে আমি এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
নির্বাচন ঘিরে নগরঘাটা ইউনিয়নের সাধারণ ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মান আরও বৃদ্ধি করবে।