নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালার ব্রীজ মোড়ে মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ শে নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হৃদয় সাধু,র সভাপতিত্বে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।
এদিকে ,অনুষ্ঠানে আকস্মিক অংশগ্রহণ করেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সকলের আশীর্বাদ কামনা করেন।
এ সময় ক্যাশিয়ার শ্রী তুলশি সাধু, শ্রী জগন্নাথ সাধু, শ্রী বরুণ সাধু, শ্রী বাপন সাধু, শ্রী নারায়ণ সাধু, শ্রী স্বপন সাধু, শ্রী অরবিন্দ সাধু, শ্রী কার্তিক সাধু ও শ্রী অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।
ব্রত উপলক্ষে দীর্ঘ এক মাস ধরে মন্দিরে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাগবত আলোচনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ব্রত উপলক্ষে মাসব্যাপী ধর্মীয় আয়োজনের পর সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান ও হাজার হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।