প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

তালা প্রতিবেদকঃ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য স্বল্পমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে খলিলনগর ইউনিয়ন ক্লিনিকের পাশে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজ রহমান, সাংবাদিক ইমন ইসলাম প্রমুখ।
নবনিযুক্ত ডিলার মেসার্স মুক্তা এন্টারপ্রাইজের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে এই স্বল্পমূল্যের টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে।
https://satnadee.com/