নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোসরুল আলমের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল উদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ইসলামকাটি এলাকায় এ ঘটনা ঘটে । চালগুলো সরকারি কর্মসূচির জন্য বরাদ্দ করা হলেও কীভাবে সেগুলো তাঁর বাড়িতে গেল, তা নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয়রা । অভিযুক্ত ওই ইউপি সদস্য স্থানীয় জামায়ত নেতা বলে জানা গেছে ।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধাভোগীদের জন্য বরাদ্দ করা চাল চুরি করে ওই বাড়িতে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে ইসলামকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোসরুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল উদ্ধার করে গনমাধ্যম কর্মীরা ।চালের সঙ্গে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানটির নাম পাওয়া গেছে সেটি খোসরুল আলমের স্ত্রীর নামে নিবন্ধিত বলে জানিয়েছেন স্থানীয়রা ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খোসরুল আলম বলেন ,চালগুলো তিনি আত্মসাৎ করার জন্য নয় । এগুলো বিতরণ করার জন্য রেখেছিলেন বলে তিনি দাবী করেন তিনি।