নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলনেতা এস এম মহাসিন আলম। মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ সংবর্ধনা প্রদান করা হয়।এতে জেলা পরিষদ কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দিয়ে অভিনন্দন জানান।শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন, জেলা পরিষদের প্রশাসক এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান সবুজ, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মোহাম্মদ ইনান হোসেন, যুবনেতা আলামিন, রুহুল আমিন সহ স্থানীয় নেতাকর্মীরা।