আইয়ুব আলী:সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির নবনিযুক্ত সদস্য সচিব আবু জাহিদ ডাবলুকে ফুলেল শুভেচ্ছা জানান শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম মনিরুজ্জামান সোহাগ। বৃহস্পতিবার (১৮ই জুন) রাত সাড়ে আটটায় সাতক্ষীরা আবু জাহিদ ডাবলুর অফিসে শুভেচ্ছা জানানো হয়। এসময় সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক দাবা খেলোয়াড় আলী মোর্তাজা, বেসিক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুম বিল্লাহ ও শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ ফরিদুজ্জামান ফরিদ প্রমুখ।