প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন
![]()
শেখ আহসান হাবিব:জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার ১৮ মে সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস এর আয়োজনে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা৷ অনুষ্ঠিত হয় । জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এ উপজেলার ৪ টি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথমে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফাইনালে ওঠে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠে পরে বিতর্ক প্রতিযোগিতায় জমজমাট ফাইনালে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক স্কুলকে হারিয়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী দলনেতা তাসনিয়া তাবাসসুম সাফা। ২য় বক্তা এবং ১ম বক্তা হিসাবে ছিল যথাক্রমে ৮ম শ্রেণির আনিকা নাওয়ার ও ফারজানা ফরহাদ মিম। বিতার্কিকদের সহায়তাকারী হিসেবে ছিলেন শিক্ষক তুহিন হুদা ও জিয়াউর রহমান । বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ওয়াসিম উদ্দিন , সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী । প্রতিযোগিতা শেষে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নুল আবেদীন (ভারপ্রাপ্ত) বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, এদিকে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বিতর্কিক দল চ্যাম্পিয়ন হওয়ায়,তাদেরকে স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী,ও শিক্ষার্থীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
https://satnadee.com/