আইয়ুব আলী, শ্যামনগর (সাতক্ষীরা): জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সাতক্ষীরার উপকূলীয় জনপদে কৃষি ও খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই অঞ্চলের কৃষি, জীবিকা ও খাদ্যনিরাপত্তা সুরক্ষায় প্রয়োজন স্থানীয় বাস্তবতাভিত্তিক জলবায়ু ঝুঁকি নিরূপণ এবং কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। সেই লক্ষ্য সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও কৃষি-পরিবেশ পরিকল্পনা বিষয়ক অংশগ্রহণমূলক সভা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের (ইঅজঈওক) উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‘Participatory Mapping of Climate Risk to Food Systems to Inform Agro-Ecological Planning’ শীর্ষক উদ্যোগের আওতায় আয়োজিত সভায় বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও পদ্মপুকুর ইউনিয়নের ২৫ জন কৃষকের অংশগ্রহণের কথা আয়োজকদের পাঠানো তথ্যে উল্লেখ করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি ও খাদ্যব্যবস্থাকে কীভাবে ঝুঁকির মধ্যে ফেলছে, তা স্থানীয় পর্যায়ে চিহ্নিত করা এবং সেই বাস্তবতার ভিত্তিতে টেকসই কৃষি পরিকল্পনা প্রণয়ন এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি এ উদ্যোগের অন্যতম তাৎপর্য। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে কাছ থেকে অনুভব করেন মাঠের কৃষকরা। তাঁদের অভিজ্ঞতা ও মতামত পরিকল্পনায় প্রতিফলিত হলে উপকূল