নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৮ নং ধুলিহর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ওয়ার্ডটিকে একটি আধুনিক, উন্নত ও মাদক মুক্ত ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী জি,এম আমিনুল ইসলাম (বাবু)।এলাকার সুখে-দুঃখে সবসময় পাশে থাকা এই প্রার্থী ইতিমধ্যে ওয়ার্ডের আপামর জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ভোটারদের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।নির্বাচনী প্রচারণায় আমিনুল ইসলাম বাবু জানান, তিনি মেম্বার হয়ে কোনো ক্ষমতার প্রভাব দেখাতে চান না, বরং জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে ৫ নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিজের কাঁধে তুলে নিতে চান।এ সময় তিনি ওয়ার্ডের উন্নয়নে তার চার দফার মূল অঙ্গীকার সাধারণ মানুষের সামনে তুলে ধরেন:
১. অবকাঠামোগত উন্নয়ন: ওয়ার্ডের প্রধান সমস্যা—ত্রুটিপূর্ণ রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান করা।২. দূর্নীতিমূক্ত সমাজসেবা: সরকারের দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল প্রকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা কোনো প্রকার ঘুষ বা অনিয়ম ছাড়াই প্রকৃত ও যোগ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ৩. তরুন সমাজের কল্যাণ: যুব সমাজকে মাদকের ভয়াল থাবা এবং অনলাইন জুয়া থেকে দূরে রাখতে ওয়ার্ডভিত্তিক খেলাধুলার আয়োজন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।৪.আপদকালীন ও মানবিক সেবা: ওয়ার্ডের যেকোনো নাগরিকের বিপদে-আপদে সবার আগে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
আমিনুল ইসলাম বাবু বলেন, "আমি এই ৫ নং ওয়ার্ডের সন্তান। আপনাদের সুখে-দুঃখে অতীতেও যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনই পাশে থাকতে চাই। ওয়ার্ডের প্রতিটি কাজ আমি নিজের মনে করে সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ। আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট এবং দোয়া পেলে আমি এই ওয়ার্ডটিকে একটি আদর্শ ও সুন্দর মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেব, ইনশাআল্লাহ।"
এলাকার সাধারণ ভোটাররা জানান, আমিনুল ইসলাম বাবু একজন সৎ, যোগ্য ও পরোপকারী মানুষ। এলাকার উন্নয়নে তাঁর মতো তরুণ ও উদ্যমী নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন তারা। সব মিলিয়ে ৫ নং ওয়ার্ডে এখন আমিনুল ইসলাম বাবুর পক্ষে এক বিশাল গণজোয়ারের সৃষ্টি হয়েছে।