নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘রোদেলা ফাউন্ডেশন’। শুক্রবার সকালে সোরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই কার্যক্রম উদ্বোধন করেন পরিচালক এস এম সালাউদ্দিন লিটন। বিনামূল্যে চিকিৎসা পরামর্শ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনব্যাপী কয়েকশত রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।বিনামূল্যে ওষুধ বিতরণ চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।বিশেষায়িত সেবা উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় রেখে গাইনি ও শিশু রোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সাধারণ রোগের পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়।রোদেলা ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, ভৌগোলিক অবস্থানের কারণে গাবুরা ইউনিয়নের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। বিশেষ করে ঝড়-জলোচ্ছ্বাস ও লবণাক্ততার কারণে এখানকার মানুষের নানা চর্মরোগ ও পানিবাহিত রোগ লেগেই থাকে। এই অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও উপকূলীয় অঞ্চলে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।স্থানীরা বলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা এক প্রবীণ ব্যক্তি বলেন, "আমাদের এখান থেকে ভালো ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ করে শহরে যেতে হয়। রোদেলা ফাউন্ডেশন আমাদের ঘরের কাছে এসে ডাক্তার দেখানোর পাশাপাশি ফ্রি ওষুধও দিয়েছে, এতে আমাদের অনেক উপকার হলো।
রোদেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান রবিউলের ইসলামের নেতৃত্বে বিভিন্ন সামাজিক কাজে ইতিমধ্যে তারা অনন্য নজির স্থাপন করেছেন
"মেডিকেল ক্যাম্পটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন রোদেলা ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।