মেহেদী হাসান: রাজনৈতিক পরিচয়, পেশাগত অবস্থান কিংবা সংগঠনের ভিন্নতা ভুলে এক দাবিতে এক কাতারে দাঁড়ালেন খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসক, ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে মানববন্ধনে অংশ নিয়ে তাদের অভিন্ন দাবির প্রতি সংহতি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী, কেডিএস-এর সভাপতি আব্দুস সালাম আকন শিমুল ও সাধারণ সম্পাদক মো. সবুর মোড়ল, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, খুলনাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহ্বায়ক আল জামাল ভূঁইয়া, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি মো. রাশেদুল ইসলাম, উন্নয়ন কমিটির যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, এনামুল হাসান ডায়মন্ড, শেখ গোলাম সরোয়ার ও এস এম আক্তার উদ্দিন পান্নু।
এছাড়াও উন্নয়ন কমিটির নেতা প্রকৌশলী সরদার রফিকুল আলম, বিশ্বাস জাফর আহমেদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ আরিফ নেওয়াজ, প্রকৌশলী সেলিমুল আজাদ, ইলিয়াস মোল্লা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এস এম মোর্শেদ উদ্দিন, ইদ্রিস আলী খান, অ্যাডভোকেট এস এম মারুফ আহমেদ, সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, অধ্যাপক এম এ মান্নান বাবলু, শামসুজ্জামান সঞ্চল, সুজন-এর সাধারণ সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জামায়াত নেতা মো. জাহিদুর রহমান নাইম, মসিউর রহমান রমজান, ড. তাহিরুল আহসান ত্বহা, ডা. আবুল সাহেদ, রবিউল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা মহানগরের সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলাম, মো. আজিমউর রহমান মুরাদ, মো. আসমত হোসেন, মইনুল ইসলাম হিরন, সুজনা জলি, জান্নাতুল ফেরদাউস নাফিসা, এন এম সোহেল ইসলাম, রাকিবুল ইসলাম, নুরুল ইমাম খান মিটু, আলমগীর হোসেন, হাফিজুর রহমান হান্নান ও আতিয়ার রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।
বক্তারা বলেন, তাদের উত্থাপিত দাবিগুলো শুধু একটি গোষ্ঠীর নয়, বরং খুলনার সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ দাবি আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।