
আব্দুর রাজজাক,
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা জহির উদ্দীন গাজী (৭০)-এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি সোমবার (২৬ জানুয়ারি) নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে গাজীপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আবছার মুরতাজা। জানাজায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ ইলিয়াস আলী।
এ সময় উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ আলী, কাদাকাটি ইউনিয়ন আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিক, আলী হায়দার, মেহেদী হাসান, সিদ্দিকুর রহমান, আলহাজ্ব ইয়াকুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আশাশুনি–কালিগঞ্জ–৩ আসনের এমপি পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
জহির উদ্দীন গাজী মৃত্যুকালে তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

