হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিবেদকঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডি,আর,এম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসে,এম সালাউদ্দিনকে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সত্যতা মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অপসারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ গত ৪ নভেম্বর স্বাক্ষরিত ০৭(খ)৩৩০ জাতীয়, বি/ক:প:/কোড ০২৬৫/১৬১৭ নং স্মারকে এ আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ৫ ই আগস্টের পর অত্র কলেজের অধ্যক্ষ আবুল বাশার কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ কোটি ৭১ লক্ষ্য টাকার নিয়োগ-বাণিজ্য ও তহবিল তসরুপের অভিযোগ এনে গত ১২/১০/২৫ ইং তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর বিধি বহির্ভূত ভাবে অধ্যক্ষ আবুল বাশারকে অপসারণ না করে গত ৪/৯/২০২৫ ইং তারিখ থেকে অত্র কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক এসে,এম সালাউদ্দিন আহাম্মদ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে অবৈধ ভাবে তিনি দায়িত্ব পালন কালে যশোর শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে একাদশ শ্রেণির মানবিক বিভাগে ছাত্র ভর্তিতে ১ হাজার টাকা নেওয়ার কথা থাকলেও তিনি প্রত্যেক ছাত্রের নিকট থেকে ২৫০০ টাকা করে আদায় করে নেন। এ ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে কারিগরি বিভাগের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিকট থেকে পাশ করানো ও প্রাকটিকালের নামে ১০০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষার্থীরা এ প্রতিনিধিকে জানান। তবে এ বিষয়ে সত্যতা জানার জন্য সদ্য বরখাস্ত কৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের ব্যবহৃত ০১৭৪০৯৯০৯২৩ মুঠো ফোনে শনিবার বিকাল ৪ টায় একাধিকবার ফোন দিয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কলেজ পরিদর্শক নাজিমুদ্দিন আহমেদের লেখা চিঠিতে ডিআরএম ইননাইটেড আইডিয়াল কলেজের সভাপতি নিকট (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের দায়িত্ব প্রদান প্রসঙ্গে যা বলা হয়েছে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসে,এম সালাউদ্দিন ৪ /৯/ ২০২৫ থেকে অদ্যবধি পর্যন্ত বিধি বহির্ভূতভাবে দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় জনাব এস, এম সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান-পূর্বক জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রেরিত জাতী:বি:/ক:প:/২০০২(পাট) ১০৬১৭ তারিখ ১৩/১/২০১৬ প্রজ্ঞাপন মোতাবেক কলেজ পদ শূন্য হলে অথবা অধ্যক্ষের অবর্তমানে সংশ্লিষ্ট কলেজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য উপাধাক্ষ্য অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি বিষয় সমূহে কর্মরত শিক্ষকগণের মধ্যে হতে জ্যেষ্ঠতম ১০ জন শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তাব ক্রমে ৩ জন শিক্ষকের একটি প্যানেল বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করতে হবে। এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কলেজ/ প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি সংশোধিত সংবিধি ২০১৯ এর ধারা ১৮ মোতাবেক অত্র সভার সদস্য সচিবের অনুপস্থিতিতে সভাপতি দ্বারা গভর্নিং বডির সভা আহ্বান করে উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করে প্রজ্ঞাপন মোতাবেক পদক্ষেপ গ্রহণ পূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগের লক্ষে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন প্রেরণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। এখন থেকে জনাব এস এম সালাউদ্দিন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কোন প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা গেল।