প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় সড়ক ও জনপদ বিভাগের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে গেছে। সাতক্ষীরা ভেটখালী মহাসড়ক নির্মাণ কাজ চলাকালীন সময়ে এই অবৈধ দখলও স্থাপনা নির্মাণ নিয়ে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুন্ন সহ সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর দুঃসাহস নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাস্তার পাশ দখল করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ ও দখলের কাজ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় নলতা এক সম্ভাব্য একজন চেয়ারম্যান প্রার্থীর মদদে নলতা হাসপাতালের উত্তর পাশের পশ্চিম দিক জুড়ে নলতা গ্রামের সুবোল কর্মকারের পুত্র বিকাশ, বিধান, রাহুল মৃত কানাই কর্মকারের পুত্র বিশ্বনাথ, মৃত পঞ্চাননের পুত্র শংকর, দীপঙ্কর ,মৃত রবীন্দ্র কর্মকারের পুত্র মিথুন সহ অনেককে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ কৃত জায়গায় পুনরায় দোকানঘর তৈরীর কাজ করতে দেখা গেছে।
বিষয়টি নজরে আশায় সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী- ২ এর চলতি দায়িত্বে মতিয়ার রহমান স্বাক্ষরিত গত ২০/৪/২৬ ইং তারিখে ৩৫.০১.৮৭৮২.৮৩৮১৮.০০১.২৬-৩৯৭ নং স্মারকে উল্লিখিত ব্যক্তিদের ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে সাতক্ষীরা হতে ভেটখালী মহাসড়কের ২৩ কিলোমিটারে কালিগঞ্জ উপজেলাধীন নলতা কাঁচা বাজার সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে অবৈধভাবে পুনারায় নির্মাণ কাজ শুরু করেছেন।
যা বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও বিল্ডিং (দখল উদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ ধারার পরিপন্থী। এছাড়াও মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা অমান্য করলে অনূর্ধ্ব ২ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড সহ ৫০ হাজার টাকার উভয় দণ্ডের বিধান রয়েছে।
তবে ঘুরিয়ে দেখা গেছে সড়ক ও জলপথ বিভাগের সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত সাড়ে ৬২ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য উভয় পার্শ্ব থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছুদিন যেতে না যেতেই পুনরায় শ্যামনগর ,কালিগঞ্জ ,দেবহাটা এলাকা জুড়ে রাস্তার দুই পাশে পুনরায় অবৈধভাবে সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়ে গেছে।
https://satnadee.com/