কালিগঞ্জ প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের
শ্রীকলা গ্রামে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর
মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে
মারা যান তিনি| ওই গৃহবধু একই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী|
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায়
১২টার দিকে নিজ বাড়ির বারান্দায় অবস্থানকালে কল্পনা রানী মল্লিককে একটি
বিষধর সাপ কামড় দেয়| সাপের কামড়ের পর তাকে স্থানীয় ওঝা-ˆবদ্যের মাধ্যমে
চিকিৎসার চেষ্টা করে তার পরিবারের লোকজন।
মঙ্গলবার সকালে তাকে কালিগঞ্জ উপজেলা ¯স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়| সেখানে
কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য
জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন| কিন্তু
হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু হয় তার।