নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল কুদ্দুস সরদার (২৫)। সে একই এলাকার মৃত নজরুল সরদারের ছেলে।
নিহতের পরিবারের বরাতে কালিগজ্ঞ এলাকার হাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে বড় ভাইয়ের মৎস্য ঘেরে তিনি কাজ করছিলেন। ওই সময় ঘেরে আইলে পড়ে থাকার বিদ্যুতের তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত ঘোষণা করেন।
কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।