নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নিশিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নৈরাজ্য বিশৃঙ্খলা, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরার কালিগজ্ঞে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন, মৌতলা বিএনপির সাবেক আহবায়ক মোবাচ্ছের হোসেন পলাশ, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইলুজ্জামান খান, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, গত ১৬ বছর এদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার কোটি টাকা লুটপাট করে দেশে ছেড়ে পালিয়েছে। তারা গুম, খুনের রাজনীতি করে দেশে এক নায়কতন্ত্র কায়েম করে গণতন্ত্র হত্যা করেছিল। দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। বেগম জিয়া এ দেশের উন্নয়ন করে কৃষকের মুখে হাসি এনেছিল। ওয়ান ইলেভেনের সময় তিনি কোন আপোষ করেননি বলে তাকে আপোষহীন বলা হয়। দীর্ঘ ১৬বছর দেশের মানুষ হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়ে অনেকে বাড়ি ছাড়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রধামন্ত্রী তারেক রহমানের সৎ নিয়ত ছিল বলে আজ তিনি সুন্দর ভাবে রাষ্ট্রপরিচালনা করছেন। তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করছে। যখন তিনি দেশের উন্নয়ন করেছে, তখন গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তাদের দোসরদের দিয়ে দেশে জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেছেন আপনারা এখন মুক্ত আপনারা কেন পারবেনা এই ষড়যন্ত্র রুখে দিতে? এই কালিগঞ্জের শান্তিপ্রিয় মানুষ দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিসদের বিতাড়িত করেছে। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে তারা দেশের ভাল চায় না। একটি পশ্চিমা গোষ্ঠী ফ্যাসিসের প্ররোচনায় পড়ে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে নেমেছে। তারা ষড়যন্ত্র করে দেশে আবারো সন্ত্রাসের রাজ্য কায়েম করার চেষ্টা করছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ।
কাজী আলাউদ্দীন বলেন, ১৬বছর প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা দোশর চুপটি মেরে বসে আছে তাদের ভরসায় আপনারা থাকবেন না। কালিগজ্ঞ উপজেলা উকশা গোবিন্দপুর সহ যত গুলো বর্ডার আছে আপনার সকলে মিলে পাহারা দেন যাতে ফ্যাসিস্টরা ঢুকতে না পারে। প্রয়োজনে আপনারা বর্ডার সিলগালা করে দেন। তবে কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার থানা সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।