নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে এ মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সিনিয়র সহ-সভাপতি মনজুর আলম বাপ্পি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, সহ-সভাপতি সোহেল রানা, রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব আজমাউল হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সিনিয়র সহ সভাপতি আরাফাত রহমান রাব্বি, ফয়সাল পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমাদুল হক বাবু, যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান, যুগ্ন আহবায়ক আল আমিন হোসেন, সিটি কলেজ সভাপতি হেদায়েত কবির হৃদয়, সাধারণ সম্পাদক নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাশকতা এবং সহিংসতা ঠেকাতে সাতক্ষীরা জেলা ছাত্রদল রাতভর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবে।
সাতক্ষীরা সঙ্গীতা মোড় হয়ে নিউমার্কেট খুলনা রোড কদমতলা বেলতলা বাইপাস হয়ে লেক ভিউ কামালনগর হয়ে নিউমার্কেট মোড় পর্যন্ত।