প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০১৯, ২:৫৩ অপরাহ্ণ
কলারোয়ায় ১০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ
![]()
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ায় ১০ বোতল ফেনসিডিলসহএকটি প্রাইভেটকার জব্দ করেছেসীমান্তের মাদরা বিওপি’র বিজিবি সদস্যরা। রবিবার (২৫আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বারেকের মোড় এলাকা থেকে এ উদ্ধারের ঘটনা ঘটে। মাদরা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাবাড়িয়ার বারেকের মোড়ে দাড়ানো অবস্থায় থাকা একটি প্রাইভেটকার চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সে সময় প্রাইভেটকারে থাকা ১০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
মাদরা বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
https://satnadee.com/