কামরুল হাসান: কলারোয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর একজন সক্রিয় সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত একজনসহ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর ৬নং সোনাবাড়িয়া ইউপির আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উত্তর সোনাবাড়ীয়া গ্রামের মো. আনারুল ইসলাম (৫৯),পিতা-মওলা বক্স সরদার, এবং একই গ্রামের খাদিমুল বিশ্বাস ওরফে মো. আরিফুল ইসলাম (৩১), পিতা-আব্দুল খালেক বিশ্বাসকে গ্রেফতার করা হয়।ধৃত আসামীদ্বয়কে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।