প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কামরুল হাসান: বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার যুগিখালি ইউনিয়নের তালুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুর রহমান তালুন্দিয়া গ্রামের ইঞ্জিনিয়ার শাহজাহান কবিরের একমাত্র সন্তান। চাকরির সুবাদে শিশুটির বাবা ঢাকায় অবস্থান করছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে কোনো একসময় শিশু আব্দুর রহমান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। পরে তাকে আর হাসপাতালে নেওয়া হয়নি।
মাত্র দুই বছরের শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এ ঘটনায় তালুন্দিয়া গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
https://satnadee.com/