প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই(শিশু) ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে ঘটে মর্মান্তিক এ ঘটনা।
নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও ছেলে সানজাদুল ইসলাম (২)। এ ঘটনায় নিহত দুই শিশুর চাচা আব্দুল গফুর সরদার কলারোয়া থানায় অপমৃত্যু সংক্রান্ত একটি আবেদন করেছেন।
জানা গেছে- সকলের অজান্তে দুই শিশু ভাই-বোন বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাদের মা রেখা খাতুনসহ স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, দুই শিশু পুকুরের পানিতে ভাসছে। পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করার আগেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
https://satnadee.com/