প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কামরুল হাসান:কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি ও মাসিক চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার(১৮ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত মাসের আইন-শৃঙ্খলা ও মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ উপস্থিত সদস্যদের সামনে পাঠ করে সকলকে অবহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ বাপ্পি কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, বিজিবির প্রতিনিধি মনির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, শেখ সোহেল রানা, সাঈদ আলী গাজী, বিশাখা শাখা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, নার্গিস সুলতানা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। মাসিক সভায় উপজেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং চোরাচালান নিরোধে সীমান্ত নজরদারি বৃদ্ধির সিদ্ধান্তসহ বহুমুখি কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়।
https://satnadee.com/