শেখ ইয়াসির আরাফাত, আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুল মিলনায়তনে আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোহাম্মদ আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এবিসি কেজি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান (অব), জি. এম. আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, করিমুন্নেছা কিন্ডারগার্টেনের আলহাজ্ব কামরুল ইসলাম, আল-ফালাহ একাডেমির আবু সালেহ, ড্যাফোডিল প্রি-ক্যাডেট স্কুলের জি. এম. লাল মাহমুদ এবং আদর্শ শিশু নিকেতনের কৃষ্ণপদ বৈদ্য।
সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উম্মে হাবিবা ট্যালেন্টপুলে এবং ইসমিকা আফরিন রুকু সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।