জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূধীসমাজের উদ্যোগে এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উঠান বৈঠকে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ,আগামী ইউপি নির্বাচনে বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম (মন্টু)। উঠান বৈঠকে উপস্থিত সকলে আগামী ইউপি নির্বাচনে আজহারুল ইসলাম মন্টুর পক্ষে স্বত:স্ফুর্ত সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।