প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৮:৩৭ পি.এম
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সুবহান মুকুল।
বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, আব্দুল সানা, প্রফেসর দীপ্র কুমার মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারুল ইসলাম, সেক্রেটারি মাসুম বিল্লাহ, শাহীন এবং সনাতন ধর্মাবলম্বী দায়িত্বশীল অরবিন্দু ও উজ্জ্বলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুস সুবহান মুকুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, অবহেলা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
Copyright Satnadee 2026