প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চোরসহ বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে যশোরের মনিরামপুর উপজেলার চাকলা (কাঠালতলা) গ্রামের ইরফান সরদারের ছেলে আলী হায়দার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় ১৬(১০)২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে।
এছাড়া বাবুগঞ্জ থানার সিআর-৩১/২৬ মামলার আসামি উপজেলার প্রতাপনগর গ্রামের মোস্তাজ মোড়লের ছেলে মনিরুল ইসলাম মন্টু, ওয়ারেন্টের আসামি কাপসন্ডা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবাদুল হককে গ্রেফতার করা হয়।
https://satnadee.com/